সংবাদ শিরোনাম :
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের মাঝে ফুটবল উপহার দিলেন রাজু আহম্মেদ
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১০:৪০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / ৫৫ বার পঠিত

‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল’ এবং ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিরাজসিংগা ঈদগাহপাড়ার একঝাঁক তরুণের মাঝে ফুটবল উপহার দেন চেয়ারম্যান প্রার্থী রাজু আহম্মেদ।
শনিবার (১৪ নভেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে তরুণদের হাতে এসব ফুটবল তুলে দেওয়া হয়।
তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, মাদক থেকে দূরে রাখা এবং সুস্থ ও সুন্দর সমাজ গঠনে উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ সময় সৌজন্যে ছিলেন রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ।
ট্যাগস :























