ঢাকা ১১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / ৬০ বার পঠিত

সাতক্ষীরার তালায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীকে দোকান থেকে হ্যান্ডকাফ পরিয়ে মোটরসাইকেলে তুলে অপহরণের অভিযোগ উঠেছে। পরে অপহৃত ব্যবসায়ীর স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় এক পুলিশ কনস্টেবলসহ দুজনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন পুলিশ কনস্টেবল সোহেল আহম্মেদ ও মতিউর হোসেন মোরসালিন। তাঁদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ, পুলিশের দুটি প্রতিফলক ভেস্ট, একটি মোটরসাইকেল ও নগদ ১ লাখ ৭১ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়েছে।

অপহরণের শিকার ব্যবসায়ীর নাম কাশেম সরদার। তিনি তালা উপজেলার সুকদেবপুর গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। তেঁতুলিয়া বাজারে তাঁর সাইকেল ও ভ্যানের যন্ত্রাংশের দোকান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (১৫ নভেম্বর) কাশেম সরদার নিজের দোকানে কাজ করছিলেন। এ সময় দুই ব্যক্তি সেখানে গিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। একপর্যায়ে তাঁরা কাশেমের হাতে হ্যান্ডকাফ পরিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। পরে তাঁর স্ত্রীর মোবাইল ফোনে কল করে মুক্তিপণ দাবি করেন।

এ ঘটনায় কাশেমের স্ত্রী দ্রুত তালা থানায় অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের শনাক্তে অভিযান চালায়। পরে তাঁদের অবস্থান শনাক্ত করে খুলনার ডুমুরিয়া থানার চুকনগর এলাকায় তালা ও ডুমুরিয়া থানা পুলিশের যৌথ অভিযানে দুজনকে আটক করা হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, ব্যবসায়ীকে অপহরণ ও তাঁর স্ত্রীর কাছে মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালায়। পরে ডুমুরিয়া থানা পুলিশের সহযোগিতায় চুকনগর এলাকা থেকে দুজনকে আটক করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ কনস্টেবলসহ দুজনের বিরুদ্ধে এমন অভিযোগের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ট্যাগস :

তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২

আপডেট সময় : ০৫:৩৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬