সংবাদ শিরোনাম :
প্রতিকূল আবহাওয়ায় মোংলায় বিএনপির বিক্ষোভ মিছিল
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:৫০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / ৪৬ বার পঠিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বাগেরহাটের মোংলায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি।
শনিবার (২১ নভেম্বর ২০২৬) প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য শেখ ফরিদুল ইসলামের নেতৃত্বে আয়োজিত মিছিলটি প্রায় পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে।
মিছিলে মোংলা উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, মহিলাদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি প্রতিবাদী কর্মসূচিতে পরিণত হয়।
ট্যাগস :























