ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছাতকে মাদক ও দুর্নীতি প্রতিরোধে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ছাতক প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০১:১১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / ৭১ বার পঠিত

মাদক, দুর্নীতি, খাদ্যে ভেজাল, জুয়া, ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সুনামগঞ্জের ছাতকে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহিউদ্দিন।

জেলা প্রশাসক তার বক্তব্যে মাদক, দুর্নীতি, জুয়া, ইভটিজিং এবং বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে এসব অপরাধ ও অনিয়ম অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তৌফিক হোসেন খান, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসিন মিয়া, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা ও নূরুল আলম, রাজনৈতিক ব্যক্তিত্ব ফজলুল করিম বকুল, শিক্ষক মনিরুজ্জামান, সাংবাদিক সাকির আমিন, ইসলামিক ফাউন্ডেশন উপজেলা শাখার ম্যানেজার জিয়াউর রহমান এবং উপজেলা মসজিদের ইমাম আমিন উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আমির হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হানিফ উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান আহমদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুব্রত দাস, বিট ফরেস্ট কর্মকর্তা আনোয়ার হোসেন, মেডিকেল অফিসার ডা. তৌফিক শাওন, ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সূফি আলম সোহেল, সাইফুল ইসলাম, আব্দুল হক, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, আব্দুল ওয়াদুদ, সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, পল্লী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গীর আলম, পিডিবিএফের সহকারী পরিচালক শফিউল আলম ভূঁইয়া, ফায়ার সার্ভিসের দিলিপ চন্দ্র দত্ত, পিআইও রেজাউল করিম, প্রশাসনিক কর্মকর্তা রহিছ উদ্দিন, উপ-প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন, জয়দেব চন্দ্র দেবনাথসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সুধীজন।

এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান দিনব্যাপী ছাতক পৌরসভা কার্যালয়, ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

ট্যাগস :

ছাতকে মাদক ও দুর্নীতি প্রতিরোধে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

আপডেট সময় : ০৩:০১:১১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬