ঢাকা ১০:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মণিরামপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির সুস্থতা কামনা

এস এম তাজাম্মুল, মনিরামপুর (যশোর)
  • আপডেট সময় : ০৮:২১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / ১৩ বার পঠিত

যশোরের মণিরামপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান মফিজের শারীরিক সুস্থতা ও আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বাদ আসর পৌরসভার তাহেরপুরে মণিরামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করে তাহেরপুর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।

ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল হাই, মকবুল ইসলাম, জাহাঙ্গীর বিশ্বাস, খান শফিয়ার, মিজানুর রহমানসহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে মফিজুর রহমান মফিজের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ক্যাডেট স্কিম কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা আহসান কবীর আজিজী।

ট্যাগস :

মণিরামপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির সুস্থতা কামনা

আপডেট সময় : ০৮:২১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬