সংবাদ শিরোনাম :
মণিরামপুর উপজেলা বিএনপিতে পুনর্বহাল নিস্তার ফারুক
মনিরামপুর (যশোর) প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:১২:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / ৪৬ বার পঠিত

যশোরের মণিরামপুর উপজেলা বিএনপির সদস্য মো. নিস্তার ফারুকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে জেলা বিএনপি। এর মধ্য দিয়ে ২৩ নভেম্বর ২০২৬ থেকে তিনি পুনরায় উপজেলা বিএনপির সদস্য পদ ফিরে পেয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মণিরামপুর উপজেলা বিএনপির সদস্য নিস্তার ফারুকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে দেওয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, ২৩ নভেম্বর ২০২৬ তারিখ থেকে তিনি স্বপদে বহাল থাকবেন।
ট্যাগস :























