মোটরসাইকেল র্যালি
নাশকতার প্রতিবাদে রামনগর ইউনিয়ন বিএনপি’র বিক্ষোভ
- আপডেট সময় : ০১:৪৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / ৪৭ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর সদর উপজেলার মুড়লী মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রামনগর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২৫ নভেম্বর) সকালে আয়োজিত এ কর্মসূচিতে ইউনিয়ন বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দলীয় কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান শামীম ও সিরাজ মোল্লা, ভোজগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার দফাদার, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু।
আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাবলু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম রাজিব ও আলমগীর হোসেন।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দলীয় কর্মসূচি বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে তারা এ কর্মসূচি পালন করেছেন।
বিক্ষোভ কর্মসূচি শেষে নেতাকর্মীরা একটি মোটরসাইকেল র্যালি বের করেন। র্যালিটি মুড়লী মোড় থেকে ভোজগাতীর উদ্দেশে যাত্রা করে।























