ঢাকা ১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভবদহের ৩০০ কোটি টাকার সেচ প্রকল্প বাতিলের দাবি Logo কেশবপুরে ৪ হাজার পিচ ইয়াবা ও গাঁজাসহ আটক ৩ Logo রামনগরে মাদ্রাসার নির্মাণকাজে আর্থিক সহায়তা দিলেন রাজু আহম্মেদ Logo গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো ঐক্য নয় Logo আদমদীঘিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা Logo আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াদায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ Logo আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কেশবপুর বিএনপি’র বিক্ষোভ মিছিল Logo রামনগরে বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার Logo যশোর সীমান্তে ১৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ করল বিজিবি Logo বাঘারপাড়া ডিগ্রি কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৪৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / ৩৪ বার পঠিত

যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৭ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৫ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, অভিযানে ভারতীয় ৩৯টি শাড়ি, ২৪টি কম্বল, ১৬টি চাদর, ১ কেজি জিরা, ১৪ প্যাকেট ফুচকা, ২ কেজি কিসমিস, ২৪২টি চকলেট, ৬১টি খাদ্যসামগ্রী এবং ৪৬৯টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। আটক এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য পাচার রোধে বিজিবি বিশেষ পরিকল্পনার মাধ্যমে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের অবৈধ পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হচ্ছে।

তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও পাচারকারী চক্রের তৎপরতা বন্ধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ও গোয়েন্দা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

আপডেট সময় : ০৩:৪৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬