ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভবদহের ৩০০ কোটি টাকার সেচ প্রকল্প বাতিলের দাবি Logo কেশবপুরে ৪ হাজার পিচ ইয়াবা ও গাঁজাসহ আটক ৩ Logo রামনগরে মাদ্রাসার নির্মাণকাজে আর্থিক সহায়তা দিলেন রাজু আহম্মেদ Logo গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো ঐক্য নয় Logo আদমদীঘিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা Logo আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াদায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ Logo আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কেশবপুর বিএনপি’র বিক্ষোভ মিছিল Logo রামনগরে বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার Logo যশোর সীমান্তে ১৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ করল বিজিবি Logo বাঘারপাড়া ডিগ্রি কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
দুজনের কারাদণ্ড

কেশবপুরে ৪ হাজার পিচ ইয়াবা ও গাঁজাসহ আটক ৩

তুহিন হোসেন, কেশবপুর
  • আপডেট সময় : ০৯:৩৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / ৩১ বার পঠিত

যশোরের কেশবপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৪ হাজার ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুজনকে ১৫ ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপর একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার খতিয়াখালী, মজিদপুর ও আড়ুয়া বিশ্বাসপাড়া এলাকায় পৃথক এসব অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে খতিয়াখালী গ্রামে রফিকুল ইসলাম (৩৯) নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার দখলীয় দুইতলা ভবনের নিচতলার উত্তর পাশের একটি কক্ষে থাকা বক্স খাটের ড্রয়ার থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ২০টি নীল রঙের জিপারযুক্ত প্যাকেটে এসব ইয়াবা রাখা ছিল। প্রতিটি প্যাকেটে ছিল ২০০ পিস করে ইয়াবা। এ ঘটনায় রফিকুল ইসলামকে আটক করা হয়। তিনি খতিয়াখালী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। বর্তমানে তিনি যশোর সদর উপজেলার রামনগর এলাকায় বসবাস করেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শাহরিয়ার হোসেন বাদী হয়ে কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

অন্যদিকে, একই দিন বিকেল ৩টার দিকে উপজেলার মজিদপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ রুহুল বিশ্বাস (৬৫) নামে একজনকে আটক করা হয়। পরে উপপরিদর্শক শাহরিয়ার হোসেনের প্রসিকিউশনে কেশবপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তাকে ১০০ টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ ছাড়া বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আড়ুয়া বিশ্বাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইয়াসিন বিশ্বাস (৩৮) নামে আরেকজনকে আটক করা হয়। পরে একই ভ্রাম্যমাণ আদালত তাকে ১০০ টাকা অর্থদণ্ড ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজা শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, পৃথক তিনটি অভিযানে সর্বমোট ৪ হাজার ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

ট্যাগস :

দুজনের কারাদণ্ড

কেশবপুরে ৪ হাজার পিচ ইয়াবা ও গাঁজাসহ আটক ৩

আপডেট সময় : ০৯:৩৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬