ঢাকা ১১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাটপাড়ায় তরুণদের মাঝে ফুটবল বিতরণ করলেন রাজু আহম্মেদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৪৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / ৮৮ বার পঠিত

“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল” এই স্লোগানকে সামনে রেখে যশোর সদর উপজেলার ১১ নম্বর রামনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে একঝাঁক তরুণের মাঝে ফুটবল উপহার দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের একটি মাদ্রাসার মাঠে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে এসব ফুটবল বিতরণ করা হয়। তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা নিশ্চিত করে না, বরং তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও দলগত চেতনা গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে স্থানীয় পর্যায়ে খেলার সামগ্রী সরবরাহ তরুণদের নিয়মিত মাঠে আসতে উৎসাহিত করতে পারে।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে এলাকার তরুণরা মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থেকে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কাজে আরও বেশি সম্পৃক্ত হবে।

ফুটবল উপহার বিতরণ কার্যক্রমের সৌজন্যে ছিলেন রামনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ।

ট্যাগস :

ভাটপাড়ায় তরুণদের মাঝে ফুটবল বিতরণ করলেন রাজু আহম্মেদ

আপডেট সময় : ০৫:৪৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬