সংবাদ শিরোনাম :
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনে যশোরের দুই নেতা নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১০:১৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / ৭০৪ বার পঠিত

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে মামুনুর রশিদ (বাচ্চু) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোর্তজা হোসেন নির্বাচিত হয়েছেন।
তাঁদের এ গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-২২৭) নেতৃবৃন্দ।
একই সঙ্গে তাঁদের নির্বাচিত করায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আব্দুর রহিম বক্স দুদু ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা।
এ সময় নবনির্বাচিত দুই শ্রমিক নেতার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের সফলতা কামনা করেন যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
ট্যাগস :





















