ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর সীমান্তে ২৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৪৩:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / ৪৯ বার পঠিত

যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ২৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল এসব পণ্য জব্দ করে।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ১৬৬টি শাড়ি, ৩১টি কম্বল, ২৭টি চাদর, পাঁচটি তৈরি পোশাক, পাঁচ কেজি জিরা, ১৪ প্যাকেট ফুসকা, সাড়ে ৭ কেজি কিসমিস, ২ হাজার ৫০টি চকলেট, ১২০টি খাদ্যসামগ্রী, তিন কেজি আমসত্ত্ব, ২০০টি ওষুধ, ২৮ প্যাকেট পানমসলা এবং ১ হাজার ৪৭২টি কসমেটিকস সামগ্রী। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ১৭ হাজার ৬০০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানি পণ্য পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

যশোর সীমান্তে ২৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

আপডেট সময় : ০৫:৪৩:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬