ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিবাদী নৈরাজ্যের প্রতিবাদে যশোরে ড্যাবের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:১০:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / ৩১ বার পঠিত

দেশব্যাপী আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সমাবেশে চিকিৎসক নেতারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব সবার। কোনো ফ্যাসিবাদী শক্তি, সন্ত্রাসী গোষ্ঠী কিংবা বিদেশি আধিপত্যবাদী শক্তিকে এ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।

সমাবেশে বক্তব্য দেন এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় ড্যাবের সহ-সাংগঠনিক সম্পাদক ডা. রবিউল ইসলাম তুহিন। সভাপতিত্ব করেন ড্যাবের উপদেষ্টা ডা. মেসবাহ-উর-রহমান।

বক্তারা বলেন, বাংলাদেশকে সুন্দর ও স্থিতিশীল রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কর্মকাণ্ড শক্ত হাতে প্রতিহত করতে হবে। এ দেশের মানুষ স্বাধীনতাপ্রেমী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর নেতৃত্ব ও কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার চেতনা বিশ্বদরবারে তুলে ধরেছেন।

সমাবেশে উপস্থিত ছিলেন ড্যাবের সম্মানিত সদস্য অধ্যাপক ডা. হারুন অর রশিদ, অধ্যাপক ডা. শরিফুল আলম খান, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আহমেদ ফেরদৌস, তত্ত্বাবধায়ক ডা. শাফায়েত, ডা. উবায়দুল কাদির উজ্জ্বল, ডা. ফারুক এহতেশাম পরাগ, ডা. ওয়াহিদুজ্জামান, ডা. এস এম নাজমুল, ডা. দেলোয়ার হোসেন, ডা. আলাউদ্দিন, ডা. বাপ্পি, ডা. সুমন ও ডা. রাজিবসহ অন্যান্য চিকিৎসক।

এ ছাড়া সমাবেশে ইন্টার্ন চিকিৎসক, ছাত্রদল নেতৃবৃন্দ, নার্সিং অ্যাসোসিয়েশনের সদস্য এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা অংশ নেন।

ট্যাগস :

ফ্যাসিবাদী নৈরাজ্যের প্রতিবাদে যশোরে ড্যাবের বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ০৭:১০:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬