ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ভোমরা স্থলবন্দরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ফ্যাসিবাদ ফেরার সুযোগ দেওয়া হবে না: হাবিব

আব্দুর রশিদ, সাতক্ষীরা
  • আপডেট সময় : ০৭:১৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / ২৩ বার পঠিত

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের দোসরদের দেশব্যাপী ষড়যন্ত্রমূলক সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদ এবং প্রতিরোধের দাবিতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে ভোমরা স্থলবন্দর কাস্টম হাউসের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, জিয়ার সৈনিকরা বেঁচে থাকতে কোনো ফ্যাসিস্ট খুনিকে এ দেশে ফিরতে দেওয়া হবে না। দীর্ঘ ১৭ বছর বিএনপি জুলুম-নির্যাতন সহ্য করে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে। ফ্যাসিবাদ রুখতে প্রয়োজনে রক্ত দিতেও বিএনপির নেতাকর্মীরা দ্বিধা করবে না।

তিনি আরও বলেন, দেশের মানুষ এখন শান্তিতে আছে। নতুন করে অশান্তি সৃষ্টি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের মানুষ আর তাদের চায় না।

সমাবেশে বিশেষ অতিথি ও অন্যান্য বক্তা হিসেবে বক্তব্য দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আব্দুর রউফ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, যুগ্ম আহ্বায়ক ডা. মনিরুজ্জামান ও আবুল হাসান হাদী, সাবেক পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী এবং জেলা বিএনপির সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হবি।

এ ছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন, জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল ও সাধারণ সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা তাঁতীদলের সাবেক সভাপতি রফিকুল আলম বাবু, জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান ও সাধারণ সম্পাদক দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য।

এ সময় আরও উপস্থিত ছিলেন আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদিউজ্জামান বাদশা, সাতক্ষীরা জেলা ক্রীড়া দলের সভাপতি ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, ভোমরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, আলিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুরুজ্জামান পল্টু ও সদস্যসচিব আজগর আলী, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম এবং শিবপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি নজরুল ইসলামসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশ সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী ও সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হবি।

ট্যাগস :

ভোমরা স্থলবন্দরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ফ্যাসিবাদ ফেরার সুযোগ দেওয়া হবে না: হাবিব

আপডেট সময় : ০৭:১৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬