ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরের জলাবদ্ধতা নিরসন প্রকল্প পর্যালোচনায় চার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৪২:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / ৩৮ বার পঠিত

বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন শীর্ষক প্রকল্পের অগ্রগতি ও বিভিন্ন দিক পর্যালোচনায় গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘অমিত্রাক্ষর’-এ এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

বৃহত্তর যশোর অঞ্চলের জলাবদ্ধতা নিরসন ও সেচব্যবস্থার উন্নয়নে প্রকল্পটির গুরুত্ব বিবেচনায় সভাটি অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

যশোরের জলাবদ্ধতা নিরসন প্রকল্প পর্যালোচনায় চার মন্ত্রী

আপডেট সময় : ০৭:৪২:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬