ঢাকা ০৮:২০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণ ও গুম নাটকের প্রতিবাদে যশোর সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ

কেন্দ্রীয় ছাত্রশিবির নেতা জিসান মিয়ার বিরুদ্ধে ধর্ষণ ও আত্মগোপনে থেকে গুমের নাটক সাজানোর অভিযোগের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর সরকারি সিটি কলেজ শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। রোববার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে আয়োজিত বিক্ষোভ মিছিলটি কলেজ প্রাঙ্গণের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টি এবং রাজনৈতিক প্রতিপক্ষকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। তারা সংশ্লিষ্ট ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহ নেওয়াজ ইমরান, সিটি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিজান চৌধুরী, সভাপতি সোহানুর রহমান এবং সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন। এছাড়াও কলেজ শাখা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।

বক্তারা বলেন, কোনো ধরনের অপপ্রচার বা সাজানো ঘটনার মাধ্যমে ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা সফল হবে না। তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ধর্ষণ ও গুম নাটকের প্রতিবাদে যশোর সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ

আপডেট সময় : ০৯:৫৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬