ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:২২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • / ১৫৬ বার পঠিত

যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের শহর শাখার আহ্বায়ক সুমনকে আটক করেছে পুলিশ। তিনি শহরের শংকরপুর এলাকার আকামত আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার তাকে আটক করা হয়। পরে মঙ্গলবার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তথ্য অনুযায়ী, গত ২৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যায় যশোর শহরের শহীদ মিনার সংলগ্ন পুরাতন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০০ থেকে ১৩০ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশ তথ্য পায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত নেতাকর্মীরা মোমবাতি ও হারিকেন ফেলে দ্রুত সেখান থেকে সরে যান। পরে ঘটনাস্থল থেকে পুলিশ ওইসব আলামত জব্দ করে।

পুলিশের দাবি, ঘটনার তদন্তে সুমনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এর ভিত্তিতেই তাকে আটক করা হয়। পরবর্তীতে ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ট্যাগস :

স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক

আপডেট সময় : ০৯:২২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬