ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
৪৫ সদস্যবিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা শাখার দায়িত্বশীলদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৫০:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / ৩৩ বার পঠিত

বাংলাদেশ খেলাফত মজলিসের যশোর জেলা শাখার দায়িত্বশীলদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার যশোরের খুলনা বাসস্ট্যান্ড জামে মসজিদে আয়োজিত এ বৈঠকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জেলা কমিটি পুনর্গঠন নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা শরীফ সাইদুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা নেয়ামতুল্লাহ কাসেমী। সভায় সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা বেলায়েত হোসেন এবং পরিচালনা করেন মাওলানা মাসুম বিল্লাহ।

এ সময় মাওলানা রমিজুদ্দীন, মাওলানা নজিরুদ্দীন, মুফতি হাফিজুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, আদর্শ প্রচার এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

পরে উপস্থিত দায়িত্বশীল নেতাদের পরামর্শক্রমে হাফেজ মাওলানা বেলায়েত হোসেনকে সভাপতি এবং মাওলানা মাসুম বিল্লাহকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ খেলাফত মজলিস, যশোর জেলা শাখার ৪৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির নেতারা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :

৪৫ সদস্যবিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা শাখার দায়িত্বশীলদের বৈঠক

আপডেট সময় : ১০:৫০:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬