ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অসম বাণিজ্য চুক্তি ও নিত্যপণ্যে কর বৃদ্ধির প্রতিবাদে সিপিবির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৫৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / ২৯ বার পঠিত

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিল, বন্দর ইজারা বন্ধ, সীমান্ত হত্যা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর বাড়তি কর প্রত্যাহারের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বুধবার (২২ জুলাই) বিকেল ৫টায় শহরের দড়াটানা ভৈরব চত্বরে সিপিবি যশোর জেলা কমিটির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি যশোর জেলা কমিটির নেতা কমরেড গোলাম মোস্তফা এবং সঞ্চালনা করেন মফিজুর রহমান নান্নু। বক্তব্য দেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রাশেদ খান, জেলা কৃষক সমিতির সভাপতি কমরেড আব্দুর রহিম, অ্যাডভোকেট আমিনুর রহমান হীরু, সিপিবি যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হাসান এবং মন্টু ফকিরসহ দলের অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, সাম্প্রতিক নির্বাচনের পর জনগণ একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার প্রত্যাশা করলেও সরকার সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তাদের অভিযোগ, দেশের গুরুত্বপূর্ণ বন্দর, রাষ্ট্রীয় সম্পদ ও শিল্পপ্রতিষ্ঠান বিদেশি ও বেসরকারি স্বার্থের কাছে তুলে দেওয়ার চেষ্টা চলছে।

সমাবেশে বক্তারা আরও দাবি করেন, সীমান্ত হত্যা, ‘পুশ-ইন’, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর বাড়তি কর আরোপে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। এসব বিষয়ে সরকারের নীতির সমালোচনা করেন তারা।

এ সময় নেতৃবৃন্দ অভিযোগ করেন, সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে কার্যকর রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে প্রধান বিরোধী দলগুলোও ব্যর্থ হয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার রক্ষায় বামপন্থী শক্তিসহ প্রগতিশীল ও দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবির সমর্থনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

ট্যাগস :

অসম বাণিজ্য চুক্তি ও নিত্যপণ্যে কর বৃদ্ধির প্রতিবাদে সিপিবির বিক্ষোভ

আপডেট সময় : ১০:৫৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬