ঢাকা ১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে সড়ক দুর্ঘটনায় হক কোম্পানির দুই কর্মকর্তা আহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৪৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / ৩৮ বার পঠিত

যশোর শহরের কাজীপাড়া কাঁঠালতলা এলাকায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে ছিটকে পড়ে হক কোম্পানির দুই কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১০টার দিকে যশোর-মাগুরা সড়কের কাজীপাড়া কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন সাতক্ষীরা জেলার বাসিন্দা হুমায়ুন কবির এবং কুষ্টিয়া জেলার বাসিন্দা রুবেল। তারা দুজনই হক কোম্পানির কর্মকর্তা।

সহকর্মীরা জানান, অফিসের কাজ শেষে আরবপুর এলাকা থেকে মোটরসাইকেলে করে নওয়াপাড়া অফিসে ফিরছিলেন হুমায়ুন কবির ও রুবেল। পথে কাজীপাড়া কাঁঠালতলা এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলের সঙ্গে পাশাপাশি চলতে থাকা আরেকটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাকের নিচে পড়ে দুজনই গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত দুজনের চিকিৎসা চলছে। তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

ট্যাগস :

যশোরে সড়ক দুর্ঘটনায় হক কোম্পানির দুই কর্মকর্তা আহত

আপডেট সময় : ০২:৪৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬