ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে হাসপাতালে নারীকে যৌন হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৫৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / ২৪ বার পঠিত

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসকের দেখানোর জন্য লাইনে দাঁড়িয়ে থাকা এক নারীকে যৌন হয়রানির অভিযোগে এক পুরুষকে আটক করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে হাসপাতালের বহির্বিভাগে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি সুজল মজুমদার (৪৫)। তিনি যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের সত্য মজুমদারের ছেলে। অভিযোগকারী নারী যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া এলাকার বাসিন্দা এবং একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি চর্মরোগের চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসক দেখাতে এসেছিলেন।

অভিযোগ অনুযায়ী, চিকিৎসকের দেখানোর জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় সুজল মজুমদার পেছন দিক থেকে তাকে যৌন হয়রানি করেন। বিষয়টি নিয়ে ওই নারী অভিযোগ করলে হাসপাতালের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে হেফাজতে নেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

যশোরে হাসপাতালে নারীকে যৌন হয়রানির অভিযোগ

আপডেট সময় : ১০:৫৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬