ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মণিরামপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে শহীদ ইকবাল Logo মণিরামপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে ইউএনও সম্রাট হোসেন Logo কুয়াদার বাজুয়াডাঙ্গা পূজামণ্ডপ পরিদর্শনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী Logo যশোরে মিল ম্যানেজারকে অচেতন করে টাকা ছিনতাইয়ের অভিযোগ Logo ‘বিদ্রোহী’ ২০২৬ প্রকাশনা উপলক্ষে যশোরে মতবিনিময় সভা Logo গোপালগঞ্জের গোপিনাথপুরে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত Logo মসজিদ-মন্দির রাজনীতির বাইরে রাখার আহ্বান প্রতিমন্ত্রী অমিতের Logo ঝিকরগাছায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ Logo বাবা-ছেলের ছবি দিয়ে অপপ্রচারের ঘটনায় থানায় অভিযোগ Logo শার্শায় চাঁদার দাবিতে পিস্তল দেখিয়ে হুমকি
যশোরে পূজামণ্ডপে কিশোরগ্যাং রুখে দেওয়ায়

আনসার-ভিডিপি’র ৩ সদস্যকে সম্মাননা দিলেন জেলা প্রশাসক

শফিকুল ইসলাম, যশোর
  • আপডেট সময় : ১২:০৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / ২৭ বার পঠিত

যশোরের ঝিকরগাছায় পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সাত কিশোরকে আটকে সাহসিকতার পরিচয় দেওয়া তিন ভিডিপি সদস্যকে বিশেষ আর্থিক সম্মাননা দিয়েছেন জেলা প্রশাসক। দায়িত্বশীলতা ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

রোববার (১৮ অক্টোবর) যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিপি সদস্য আব্দুল হাকিম, মুসা করিম ও আজিজুর রহমানের হাতে সম্মাননা তুলে দেন জেলা প্রশাসক।

এর আগে গত শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ঝিকরগাছার একটি বারোয়ারি পূজামণ্ডপের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সাত কিশোরকে আটকে রাখতে সহযোগিতা করেন ওই তিন ভিডিপি সদস্য। তাঁদের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সহায়তা মেলে।

অনুষ্ঠানে জেলা প্রশাসকের পাশাপাশি উপস্থিত ছিলেন যশোর জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট (উপপরিচালক) নুরুল আবসার এবং সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবির রহমান।

সংশ্লিষ্টরা মনে করছেন, সাহসিকতা ও দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা আনসার-ভিডিপি সদস্যদের মনোবল বাড়াবে। পাশাপাশি উৎসবের নিরাপত্তা রক্ষা ও অপরাধ প্রতিরোধে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারীদের আরও উৎসাহিত করবে।

ট্যাগস :

যশোরে পূজামণ্ডপে কিশোরগ্যাং রুখে দেওয়ায়

আনসার-ভিডিপি’র ৩ সদস্যকে সম্মাননা দিলেন জেলা প্রশাসক

আপডেট সময় : ১২:০৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬