সংবাদ শিরোনাম :
যশোরে ইয়াবাসহ নারী আটক
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১১:০৬:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ১৯ বার পঠিত

যশোর শহরের হোমিওপ্যাথিক কলেজ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ জুলি আক্তার (৩৪) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে হোমিওপ্যাথিক কলেজ মার্কেটের নিচে তুহিনের বিকাশের দোকানের সামনে থেকে তাঁকে আটক করা হয়। জুলি আক্তার বরিশালের কাটিপাড়া এলাকার নেসারুদ্দিনের মেয়ে বলে জানিয়েছে পুলিশ। যশোর সদর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আমান উল্লাহর নির্দেশে এটিএসআই আতিউর রহমান অপুর নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, আটকের সময় জুলি আক্তারের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।
ট্যাগস :



















