সংবাদ শিরোনাম :
ঝিকরগাছায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১১:৩২:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ১২ বার পঠিত

যশোরের ঝিকরগাছায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আলমঙ্গীর মোল্যা (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর ডাঙ্গী এলাকায় এ অভিযান চালানো হয়। এসআই সামিউল ইসলামের নেতৃত্বে একটি দল রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের মৃত ওসমান আলীর মেহগনি বাগানের সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় আলমঙ্গীর মোল্যাকে আটক করে তল্লাশি চালানো হলে তাঁর কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার আলমঙ্গীর মোল্যা রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের মো. ছলেমান মোল্যার ছেলে।
পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবার ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার (১২ আগস্ট) তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
ট্যাগস :



















