ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / ৪৬ বার পঠিত

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে যশোরের বেনাপোলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পৌর বিএনপি। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বেনাপোল পৌরসভার নামাজগ্রাম এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারতের উদ্যোগে এবং পৌর বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় আবু তাহের ভারত নিজস্ব অর্থায়নে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আবু তাহের ভারত বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গাছের গুরুত্ব অপরিসীম। গাছ অক্সিজেনের পাশাপাশি ফল, কাঠসহ নানা ধরনের পরিবেশগত সুবিধা দেয়। তাই দেশের প্রতিটি এলাকায় বেশি করে গাছ লাগানো প্রয়োজন।

তিনি আরও বলেন, বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যে দলের নেতাকর্মীরা কাজ করবেন। এ কর্মসূচি বাস্তবায়নে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। পরিবেশ রক্ষায় দলীয় উদ্যোগের পাশাপাশি সরকারি পর্যায়েও ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন।

ট্যাগস :

বেনাপোলে পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় : ০৯:১৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬