ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মণিরামপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে শহীদ ইকবাল Logo মণিরামপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে ইউএনও সম্রাট হোসেন Logo কুয়াদার বাজুয়াডাঙ্গা পূজামণ্ডপ পরিদর্শনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী Logo যশোরে মিল ম্যানেজারকে অচেতন করে টাকা ছিনতাইয়ের অভিযোগ Logo ‘বিদ্রোহী’ ২০২৬ প্রকাশনা উপলক্ষে যশোরে মতবিনিময় সভা Logo গোপালগঞ্জের গোপিনাথপুরে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত Logo মসজিদ-মন্দির রাজনীতির বাইরে রাখার আহ্বান প্রতিমন্ত্রী অমিতের Logo ঝিকরগাছায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ Logo বাবা-ছেলের ছবি দিয়ে অপপ্রচারের ঘটনায় থানায় অভিযোগ Logo শার্শায় চাঁদার দাবিতে পিস্তল দেখিয়ে হুমকি

ছয় মামলার ওয়ারেন্টভুক্ত ‘ডাকাত সরদার’ শফি ড্রাইভার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৫৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / ৪১ বার পঠিত

যশোরে ছয়টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও কথিত ডাকাত সরদার শফিয়ার রহমান ওরফে ‘শফি ড্রাইভার’কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ ও র‍্যাব-৩-এর যৌথ দল।

রবিবার (৩০ আগস্ট) বিকেল ৩টা ০৫ মিনিটের দিকে যশোর সদর উপজেলার বাহাদুরপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬-এর সিপিসি-৩, যশোর ও র‍্যাব-৩, ঢাকার একটি যৌথ দল বাহাদুরপুর পূর্বপাড়ার ইউনুস নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। এ সময় ছয়টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শফিয়ার রহমানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শফিয়ার রহমান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের শামছুদ্দিন বিশ্বাসের ছেলে। র‍্যাব তাঁকে ‘ডাকাত সরদার’ হিসেবে উল্লেখ করেছে।

র‍্যাব জানিয়েছে, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের পাশাপাশি ডাকাতি, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে তারা অভিযান চালিয়ে আসছে।

গ্রেপ্তারের পর শফিয়ার রহমানকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

ছয় মামলার ওয়ারেন্টভুক্ত ‘ডাকাত সরদার’ শফি ড্রাইভার গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৫৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬