ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষের ভালোবাসা-সমর্থনে সাদিপুরে ইমদাদুলের পঞ্চম দিনের গণসংযোগ

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / ৪৭ বার পঠিত

মানুষের ভালোবাসা, সমর্থন ও দোয়া নিয়ে বেনাপোল পৌরসভার সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের মতো গণসংযোগ করেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। সোমবার দিনভর তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের নাগরিক সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, ‘মানুষের ভালোবাসা ও আস্থাই আমার পথচলার মূল শক্তি। আমি মানুষের ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চাই। বেনাপোল পৌরসভাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি শান্তিপূর্ণ পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই।’

তিনি বলেন, মাদক ও সন্ত্রাস একটি পরিবার নয়, পুরো সমাজের জন্য হুমকি। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা, নাগরিক নিরাপত্তা নিশ্চিত এবং চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরিবেশ তৈরি করতে চান তিনি।

এ সময় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন নাগরিক সমস্যা তাঁর কাছে তুলে ধরেন। ইমদাদুল হক ইমদাদ এসব সমস্যা সমাধানের পাশাপাশি নাগরিক সেবার মান বাড়ানো, এলাকার উন্নয়ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন, জনপ্রতিনিধি নির্বাচিত হলে জনগণের কাছ থেকে দূরে থাকবেন না। নিয়মিত তাঁদের সঙ্গে যোগাযোগ রেখে সমস্যা শুনবেন এবং সমাধানে উদ্যোগ নেবেন।

গণসংযোগে বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি মো. শাহাবুদ্দিন, শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া পৌর স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাদিপুর ওয়ার্ডের স্থানীয় নেতৃবৃন্দ গণসংযোগে অংশ নেন।

পঞ্চম দিনের গণসংযোগ শেষে ইমদাদুল হক ইমদাদ বলেন, মানুষের ভালোবাসা ও সমর্থনকে সঙ্গে নিয়ে পৌর এলাকার অন্যান্য ওয়ার্ডেও তাঁর গণসংযোগ অব্যাহত থাকবে।

ট্যাগস :

মানুষের ভালোবাসা-সমর্থনে সাদিপুরে ইমদাদুলের পঞ্চম দিনের গণসংযোগ

আপডেট সময় : ০৫:২০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬