ঢাকা ১১:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কেশবপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা আজাদ Logo বেনাপোলে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন Logo কেশবপুরে ১০২ পূজামণ্ডপ পরিদর্শনে আনসার-ভিডিপি কর্মকর্তারা Logo যশোরে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ Logo দেবী দুর্গার আর্বিভাবে ত্রিলোকের মহাবিপদ নাশ হয় মহাষ্টমীতে Logo ভিডিও বার্তায় শিক্ষকের নাম বলে শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা Logo যশোর সরকারি সিটি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম আজাদ Logo সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে বাকশিস নেতৃবৃন্দের মতবিনিময় Logo মণিরামপুর-রাজগঞ্জ সড়কে মাটি, অবৈধ ট্রলির দাপট Logo দুর্গাপূজায় সাতক্ষীরার ৬৪ হিন্দু পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

বেনাপোলে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন

আলমগীর হোসেন, বেনাপোল
  • আপডেট সময় : ০৯:৪৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / ১৭ বার পঠিত

যশোরের বেনাপোল পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহায়তা দিয়েছেন বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর নেতৃবৃন্দ।

রোববার (১৮ অক্টোবর) মাগরিবের নামাজের পর তাঁরা বেনাপোলের পাটবাড়ী আশ্রম, কাগজপুকুর আশ্রম ও ছোটআচড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার খোঁজখবর নেন তাঁরা। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সভাপতি তবিবুর রহমান, সাধারণ সম্পাদক শহীদ আলী, কাগজপুকুর ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াকুব আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদ আলী বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার দুর্গাপূজা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী সব নেতৃবৃন্দকে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছেন। বিএনপির পক্ষ থেকে পূজার সার্বিক সহযোগিতা করা হবে। আপনাদের কোনো ধরনের অসুবিধা হলে আমাদের জানাবেন। আমরা আপনাদের পাশে আছি।

তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন আনন্দ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্‌যাপন করতে পারেন, সে জন্য তাঁরা সহযোগিতা অব্যাহত রাখতে চান।

এ সময় পূজামণ্ডপের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং তাঁদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

ট্যাগস :

বেনাপোলে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন

আপডেট সময় : ০৯:৪৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬