ঢাকা ১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘারপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় পল্লী চিকিৎসক নিহত

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩৭ বার পঠিত

যশোরের বাঘারপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রতাপ পাল (৪৮) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার দরাজহাট ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রতাপ পাল উপজেলার ছাতিয়ানতলা এলাকার প্রেম চন্দ্র পালের ছেলে। তিনি ছাতিয়ানতলা বাজারে ওষুধের দোকান পরিচালনার পাশাপাশি পল্লী চিকিৎসক হিসেবে সেবা দিতেন। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে প্রতাপ পাল মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে হঠাৎ জোরে ব্রেক করেন। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় প্রতাপ পালের মাথায় হেলমেট ছিল না। খবর পেয়ে বাঘারপাড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

বাঘারপাড়া থানার উপপরিদর্শক (এসআই) পবিত্র বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি এড়াতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারান। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

দরাজহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন ও ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মোল্লা প্রতাপ পালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পল্লী চিকিৎসক প্রতাপ পালের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :

বাঘারপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় পল্লী চিকিৎসক নিহত

আপডেট সময় : ১০:৩৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬