ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ লক্ষ্মীপুরের যুবক গ্রেপ্তার Logo শার্শায় আপন দাদার বিরুদ্ধে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ Logo ঐক্য, সম্প্রীতি ও উন্নয়ন সবার আগে রামনগর ইউনিয়ন: রাজু আহমেদ Logo মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন দাবি Logo ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ Logo অভয়নগরে জামায়েত ইসলামীর লং মার্চের প্রস্তুতি সভা Logo যশোর সীমান্তে ৪ লাখ টাকার মদ ও চোরাচালানি পণ্য জব্দ Logo যশোরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ Logo ডেঙ্গু আক্রান্ত কৃষকদল সভাপতি আমিরুলের পাশে যুবদল-ছাত্রদল নেতৃবৃন্দ Logo কালীগঞ্জে সাধারণ মানুষের চলাচলের পথ অবরুদ্ধ করার অভিযোগ

শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:১৯:৪১ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / ৯৯ বার পঠিত

যশোরের শার্শা উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এ র‍্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

র‍্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক পারভেজ, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির এবং জামায়াত নেতা মাওলানা আহম্মদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি প্রত্যেককে নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যাতে পানি জমে না থাকে সেদিকে নজর রাখতে হবে এবং মশার বংশবিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বক্তারা আরও বলেন, ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।

ট্যাগস :

শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

আপডেট সময় : ০৮:১৯:৪১ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬