কাশিয়ানীতে ছেলের মৃত্যুর বিচার চেয়ে পিতার সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৭:৩৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / ২৮ বার পঠিত

গোপালগঞ্জের কাশিয়ানীতে মনির শেখের মৃত্যুর সঠিক তদন্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার পিতা লোকমান শেখ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাশিয়ানী পূর্বপাড়া এলাকায় নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লোকমান শেখ অভিযোগ করে বলেন, তার ছেলে মনির শেখ আত্মহত্যা করেননি। তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলে তিনি দাবি করেন।
লোকমান শেখ বলেন, তার ছেলের মৃত্যুর ঘটনা সঠিকভাবে তদন্ত করা হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। তিনি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনায় দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তিনি আরও বলেন, ছেলের মৃত্যুর ঘটনায় পরিবার সঠিক বিচার চায়। কোনো ধরনের প্রভাব বা পক্ষপাত ছাড়াই আইনশৃঙ্খলা বাহিনীকে ঘটনার তদন্ত করার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে পরিবারের সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
তবে মনির শেখের মৃত্যুর প্রকৃত কারণ এবং এটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।














