ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে সিআইডির এএসআইয়ের মৃত্যু

শাহ্ আলমগীর হোসাইন
  • আপডেট সময় : ১১:৪৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৩ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে ফখরুল ইসলাম (৪২) নামে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত সিআইডি অফিসে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা যান।

মৃত ফখরুল ইসলাম কুমিল্লা জেলার কোতোয়ালি থানার পাঁচথুবী ইউনিয়নের মির্জানগর গ্রামের মৃত সানাউল হকের ছেলে। প্রায় দেড় মাস আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া সিআইডিতে যোগদান করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কর্মরত ছিলেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে সিআইডি অফিসে দায়িত্ব পালনকালে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন ফখরুল ইসলাম। বিষয়টি জানতে পেরে সহকর্মীরা দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সোয়া ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহসান হাবিব বলেন, পুলিশ সদস্যকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কার্ডিয়াক অ্যারেস্ট বা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রকিব উর রাজা বলেন, সিআইডিতে কর্মরত এক পুলিশ সদস্যের মৃত্যুর খবর পেয়ে তিনি হাসপাতালে যান। জেলা পুলিশের পক্ষ থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া চলছে।

দায়িত্ব পালনরত অবস্থায় এএসআই ফখরুল ইসলামের আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে সিআইডির এএসআইয়ের মৃত্যু

আপডেট সময় : ১১:৪৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬