ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, নিয়োগ ৬১১ জন

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ১১:১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / ১১ বার পঠিত

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে সরকার। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৬১১ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখের সুপারিশের ভিত্তিতে ৬১১ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ দেওয়া হলো। নিয়োগপ্রাপ্তদের পদায়ন ও যোগদানের ক্ষেত্রে প্রজ্ঞাপনে উল্লেখিত শর্ত প্রযোজ্য হবে। একই সঙ্গে নিয়োগের অন্যান্য শর্তও প্রজ্ঞাপনে নির্ধারণ করা হয়েছে।

সরকারি বিধি অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নির্ধারিত কর্মস্থলে যোগদান করতে হবে। এ নিয়োগের মধ্য দিয়ে ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত ধাপ সম্পন্ন হলো।

ট্যাগস :

৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, নিয়োগ ৬১১ জন

আপডেট সময় : ১১:১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬