ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঋণের চাপে কীটনাশক পানে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৩৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩ বার পঠিত

যশোরের চৌগাছায় পারিবারিক কারণে প্রায় ১০ লাখ টাকা ঋণের চাপে বিষাক্ত কীটনাশক পান করা মুহিত (৫৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মুহিত চৌগাছা উপজেলার ফুলসরা গ্রামের সাইদুর রহমানের ছেলে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, পারিবারিক কারণে প্রায় ১০ লাখ টাকা ঋণ হওয়ায় গত ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে মুহিত জমিতে ব্যবহারের জন্য রাখা বিষাক্ত কীটনাশক পান করেন। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে তাঁকে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চতুর্থ তলার পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ২৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।

পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাঁর মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

ঋণের চাপে কীটনাশক পানে কৃষকের মৃত্যু

আপডেট সময় : ১১:৩৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬