যশোর সদর হাসপাতালে স্বর্ণের চেইন চুরির অভিযোগে নারী আটক
- আপডেট সময় : ০৭:৪৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১৩ বার পঠিত

যশোর জেনারেল হাসপাতালে গলার স্বর্ণের চেইন চুরির অভিযোগে আমেনা খাতুন (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার বৈয়ডাঙ্গা বাজার এলাকার রাবেয়া খাতুন (৬০) মেয়ের বাড়ি যশোরের খয়েরতলায় বেড়াতে আসেন। পরে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে গেলে টিকিট কাটার জন্য লাইনে দাঁড়ান তিনি। এ সময় পেছন থেকে আমেনা খাতুন তার গলায় হাত দিয়ে স্বর্ণের চেইন চুরির চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়।
ঘটনাটি টের পেয়ে রাবেয়া খাতুন তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে হাসপাতালে দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমেনা খাতুনকে হেফাজতে নেন। আটক আমেনা খাতুন ফরিদপুরের ভাঙ্গা থানার দাউসপাড়া এলাকার জুয়েল মিয়ার স্ত্রী বলে জানা গেছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন কোতোয়ালি থানা পুলিশ।
















