ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএনসির অভিযানে ইয়াবাসহ ‘মনজুরা বুড়ি’ ও সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:২৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৭ বার পঠিত

যশোরের বাঘারপাড়ায় মাদকবিরোধী অভিযানে ১ হাজার ২৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনজুরা ওরফে ‘মনজুরা বুড়ি’ (৬০) ও তার এক সহযোগী শিউলি বেগমকে (৫০) গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে বাঘারপাড়া থানাধীন জামদিয়া ইউনিয়নের করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশে যশোর-নড়াইল মহাসড়কে ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনজুরা বাঘারপাড়া উপজেলার দরাজহাট মধ্যপাড়ার আবু বক্কারের স্ত্রী। অপর আসামি শিউলি বেগম একই এলাকার রিজাউল করিমের স্ত্রী। অভিযানে তাদের কাছ থেকে ১ হাজার ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানের পর উপ-পরিদর্শক মোছাঃ রাফিজা খাতুন বাদী হয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করেছেন।

মাদকবিরোধী অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ট্যাগস :

ডিএনসির অভিযানে ইয়াবাসহ ‘মনজুরা বুড়ি’ ও সহযোগী গ্রেপ্তার

আপডেট সময় : ১২:২৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬