ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৪৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / ১৫ বার পঠিত

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জাতীয় পার্টি। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুল আলম বাচ্চু ও দলটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম।

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মকবুল হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মিনাকুল আরেফিন, নজরুল ইসলাম, এম এ মান্নান, বাদল চাকলাদার, শফিকুল ইসলাম শফি ও শিকদার আবু সাঈদসহ জেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালানো হয়েছে। তাঁরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় দাবি আদায়ে রাজপথে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তাঁরা।

ট্যাগস :

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ

আপডেট সময় : ০৭:৪৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬