ঢাকা ১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দুর্গাপূজার ছুটিতে টানা ৮ দিন বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ Logo প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের স্মরণসভা Logo তালায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স Logo বেনাপোল কাস্টমস যুগ্ম কমিশনারের কক্ষে তালা, নেমপ্লেট উধাও Logo চুরির মামলা তুলে নিতে প্রবাসীর পরিবারকে হুমকি Logo সুন্দরবনে এসআরবি-৬-এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার Logo ঝিনাইদহে উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণ Logo খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার Logo বেনাপোল বন্দরের প্রকৌশলীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম, মামলা Logo কেশবপুরে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন
যশোর-কুষ্টিয়া লং মার্চ ৩১ অক্টোবর

জনগণের যৌক্তিক দাবি উপেক্ষার চেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার

রোহিত হোসেন রনি
  • আপডেট সময় : ০৭:১৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / ২০ বার পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি সরকার ‘লং মার্চে পতিত সরকার ফিরে আসবে’—এমন নতুন ন্যারেটিভ বা অজুহাত তৈরি করছে। এই জুজুর ভয় দেখিয়ে লাভ নেই। বরং জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করার বাহানা করছে সরকার।

শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরের হলরুমে আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য যশোর-কুষ্টিয়া লং মার্চের প্রস্তুতি উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। গণভোট বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণের দাবিতে এ লং মার্চের আয়োজন করা হয়েছে বলে জানান জামায়াতের এই শীর্ষ নেতা।

মিয়া গোলাম পরওয়ার বলেন, এর আগে ১১ দলীয় জোটের অধীনে দুটি লং মার্চ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এবারের লং মার্চও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে তাঁরা আশা করছেন। তবে কর্মসূচির কারণে সাময়িকভাবে যাতায়াত ও চলাচলে যে ভোগান্তি হতে পারে, সে জন্য সংশ্লিষ্ট অঞ্চলের ব্যবসায়ী, পথচারীসহ সর্বস্তরের মানুষের কাছে আগাম দুঃখ প্রকাশ করেন তিনি।

লং মার্চের কর্মসূচি সম্পর্কে তিনি জানান, নির্ধারিত দিন সকাল ৮টায় ঢাকার বায়তুল মোকাররম এলাকায় সংক্ষিপ্ত জনসভার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। এরপর পদ্মা সেতু হয়ে প্রায় এক হাজার গাড়ির বহর নিয়ে কুষ্টিয়ার উদ্দেশে যাত্রা করা হবে। প্রায় ১২ ঘণ্টার এ দীর্ঘ পথযাত্রায় গণমাধ্যমকর্মী, চিকিৎসক, শিল্পী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশ নেবেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের আমির গোলাম রসূল, সংসদ সদস্য মোক্তার আলী এবং ফরিদপুর, কুষ্টিয়া, শরীয়তপুর ও গোপালগঞ্জসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার জামায়াতের স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের দায়িত্বশীল নেতারা।

ট্যাগস :

যশোর-কুষ্টিয়া লং মার্চ ৩১ অক্টোবর

জনগণের যৌক্তিক দাবি উপেক্ষার চেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার

আপডেট সময় : ০৭:১৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬