ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় বিজিবি-এসআরবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ আইস উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৫৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / ৬ বার পঠিত

খুলনার হরিণটানা থানার জিরো পয়েন্ট বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি ৫৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে এসআরবি-৬ ও বিজিবি-২১-এর যৌথ আভিযানিক দল। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব মাদক উদ্ধার করা হয়।

এসআরবি-৬-এর স্পেশাল কোম্পানি ও বিজিবি-২১ ব্যাটালিয়নের যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ অভিযান চালায়।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, বাসটিতে তল্লাশির একপর্যায়ে পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি ৫৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) পাওয়া যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দতালিকা তৈরি করে মাদকগুলো জব্দ করা হয়।

উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তা সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হরিণটানা থানায় হস্তান্তরের প্রক্রিয়া রয়েছে বলে জানিয়েছে অভিযানসংশ্লিষ্ট সূত্র।

তবে এসব মাদকের মালিক কে বা কারা, কোথা থেকে এগুলো আনা হচ্ছিল এবং কোথায় নেওয়ার পরিকল্পনা ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়েও কোনো তথ্য জানানো হয়নি।

মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় এসআরবি-৬ ও বিজিবি-২১-এর এই যৌথ অভিযান পরিচালিত হয়।

ট্যাগস :

খুলনায় বিজিবি-এসআরবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ আইস উদ্ধার

আপডেট সময় : ০৮:৫৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬