ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

কাগজপুকুর-কাগমারিতে ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / ৫৭ বার পঠিত

বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর-কাগমারি এলাকায় দ্বিতীয় দিনের মতো গণসংযোগ করেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন নাগরিক সমস্যা ও উন্নয়ন প্রত্যাশার কথা শোনেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) গণসংযোগকালে এলাকাবাসী ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। জবাবে ইমদাদুল হক ইমদাদ বলেন, এলাকার মানুষের দুর্ভোগ কমাতে পরিকল্পিত উন্নয়ন প্রয়োজন। নির্বাচিত হলে জনগণের চাহিদা ও অগ্রাধিকার বিবেচনায় নিয়ে ড্রেনেজ ও সড়কব্যবস্থার উন্নয়নসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে।

তিনি ৪ নম্বর ওয়ার্ডকে ঘিরে তাঁর উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, নাগরিক দুর্ভোগ কমানো এবং পরিচ্ছন্ন ও আধুনিক ওয়ার্ড গড়ে তোলার উদ্যোগ।

ইমদাদুল হক ইমদাদ বলেন, রাজনীতি মানুষের সেবা করার একটি মাধ্যম। জনগণের পাশে থাকা, তাঁদের সমস্যার কথা শোনা এবং বাস্তবসম্মত উদ্যোগের মাধ্যমে সেসব সমস্যার সমাধান করাই একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব। আমি এমন একটি বেনাপোল পৌরসভা গড়ে তুলতে চাই, যেখানে উন্নয়নের সুফল সাধারণ মানুষ সরাসরি ভোগ করবেন।

তিনি আরও বলেন, এলাকার উন্নয়নে জনগণের মতামত ও অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। এ কারণেই গণসংযোগের মাধ্যমে মানুষের প্রত্যাশা, সমস্যা ও সম্ভাবনার কথা জানার চেষ্টা করছেন তিনি।

গণসংযোগে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি মো. শাহাবুদ্দিন ও শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী এবং ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, মফিজুর রহমান, হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, মহাসিন আলম, মনির হোসেন, রাসেল আহমেদ ও শ্রমিক নেতা আহমদ আলীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ট্যাগস :

কাগজপুকুর-কাগমারিতে ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ

আপডেট সময় : ০৯:০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬