ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পাঁজিয়ায় পানিবন্দি ভিডিপি সদস্য’র বাড়ি পরিদর্শনে আনসার কর্মকর্তা Logo যশোরে উত্তরা হাসপাতালে চিকিৎসা অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ Logo মনোহরপুরের গ্রামে গ্রামে গাজী এনামুল হক এমপি Logo যশোর জিলা স্কুলে ২৭২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা Logo যশোরে ডিবির পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ আটক ৩ Logo যশোর রেলস্টেশন মাদ্রাসায় ৭৬তম বার্ষিক ওয়াজ মাহফিল Logo পল্লী বিদ্যুৎতের ঠিকাদারের বিরুদ্ধে মণিরামপুর পৌরসভার অভিযোগ Logo আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে মারামারি, আহত ৯ Logo ঝিকরগাছায় জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক যুব ম্যারাথন অনুষ্ঠিত Logo বিজিবির অভিযানে শাড়ি, কম্বল, কসমেটিকসসহ বিভিন্ন পণ্য জব্দ

শার্শায় ৮ লিটার চোলাই মদসহ এক ব্যক্তি আটক

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / ৭ বার পঠিত

যশোরের শার্শায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮ লিটার চোলাই মদসহ আলমগীর হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটে শার্শা বাজারের ‘হ্যালো গার্লস’ নামের একটি কাপড়ের দোকানের সামনে বেনাপোল-যশোর মহাসড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলমগীর হোসেন বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর উত্তরপাড়া গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার উপপরিদর্শক (এসআই) শেখ আলামিনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় আলমগীর হোসেনকে আটক করে তাঁর হেফাজত থেকে ৮ লিটার চোলাই মদ উদ্ধার ও জব্দ করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :

শার্শায় ৮ লিটার চোলাই মদসহ এক ব্যক্তি আটক

আপডেট সময় : ১০:১৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬