ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পাঁজিয়ায় পানিবন্দি ভিডিপি সদস্য’র বাড়ি পরিদর্শনে আনসার কর্মকর্তা Logo যশোরে উত্তরা হাসপাতালে চিকিৎসা অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ Logo মনোহরপুরের গ্রামে গ্রামে গাজী এনামুল হক এমপি Logo যশোর জিলা স্কুলে ২৭২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা Logo যশোরে ডিবির পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ আটক ৩ Logo যশোর রেলস্টেশন মাদ্রাসায় ৭৬তম বার্ষিক ওয়াজ মাহফিল Logo পল্লী বিদ্যুৎতের ঠিকাদারের বিরুদ্ধে মণিরামপুর পৌরসভার অভিযোগ Logo আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে মারামারি, আহত ৯ Logo ঝিকরগাছায় জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক যুব ম্যারাথন অনুষ্ঠিত Logo বিজিবির অভিযানে শাড়ি, কম্বল, কসমেটিকসসহ বিভিন্ন পণ্য জব্দ

কুয়াদায় বিবাহিত-অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ

বি এম মিলন, কুয়াদা (যশোর)
  • আপডেট সময় : ১২:০৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / ২০ বার পঠিত

‘খেলায় শক্তি, খেলায় বল, মাদক ছেড়ে মাঠে চল’ এই স্লোগানকে সামনে রেখে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কুয়াদা এলাকায় বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) এ প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করা হয়। এ সময় খেলোয়াড়দের হাতে একটি ফুটবল উপহার দেওয়া হয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে ফুটবলটি উপহার দেওয়া হয়। রামনগর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদের সৌজন্যে এ আয়োজন করা হয়।

আয়োজনের মূল উদ্দেশ্য খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বাড়ানো এবং মাদক থেকে দূরে থাকার বার্তা ছড়িয়ে দেওয়া। খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদন, সামাজিক সম্প্রীতি ও যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।

ট্যাগস :

কুয়াদায় বিবাহিত-অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ

আপডেট সময় : ১২:০৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬