ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কালিয়ায় উপজেলা ও পৌর কৃষক দলের মতবিনিময় সভা Logo যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিয়াকে ঘিরে একের পর এক অভিযোগ Logo রায়পুরে দুই সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা Logo শিশু চিকিৎসা ও পুষ্টিসেবায় কাজ করছেন কেশবপুরের ডা. শাহীনুর Logo বাঘারপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক কার্যক্রম জোরদারে সভা Logo যশোরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ Logo শার্শায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল Logo শার্শার ৩২টি দুর্গাপূজা মণ্ডপে আর্থিক অনুদান দিলেন নুরুজ্জামান লিটন Logo নড়াইলে চার দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাগুডাঙ্গা Logo কেশবপুরে মোবাইল কোর্টের অভিযান, ছয়টি পাটা-বাঁধ উচ্ছেদ

নড়াইলে চার দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাগুডাঙ্গা

মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল
  • আপডেট সময় : ০৭:৪৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / ২৪ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে শনিবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত চার দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাগুডাঙ্গা ফুটবল দল।

টুর্নামেন্টে প্রথম ম্যাচে টুঙ্গিপাড়া ও মোল্লাহাট ফুটবল দল মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নির্ধারিত সময়ে সমতা থাকায় টাইব্রেকারে জয় পায় মোল্লাহাট। দ্বিতীয় ম্যাচে বাগুডাঙ্গা ফুটবল দল তেরোখাদা ফুটবল দলের বিপক্ষে ৩-০ গোলে জয়লাভ করে ফাইনালে ওঠে।

ফাইনাল ম্যাচে মোল্লাহাটের মুখোমুখি হয় বাগুডাঙ্গা। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই শেষে টাইব্রেকারে জয় নিশ্চিত করে বাগুডাঙ্গা ফুটবল দল। এর মধ্য দিয়ে চার দলীয় এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি।

খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ ধরনের ফুটবল আয়োজন স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার এবং তরুণদের ক্রীড়ামুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ট্যাগস :

নড়াইলে চার দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাগুডাঙ্গা

আপডেট সময় : ০৭:৪৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬