ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

যশোর রেলস্টেশন মাদ্রাসায় ৭৬তম বার্ষিক ওয়াজ মাহফিল

বেলাল হোসেন বনি
  • আপডেট সময় : ০৮:২১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / ৭ বার পঠিত

যশোর রেলস্টেশন মাদ্রাসার ৭৬তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে মাদ্রাসা প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রামের জামিয়া ওবাইদিয়া নানুপুর মাদ্রাসার মহাপরিচালক হযরত মাওলানা সালাহ উদ্দীন।

যশোর রেলস্টেশন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আনোয়ারুল করিম যশোরীর সভাপতিত্বে মাহফিলে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকার রামপুরা দারুল উলুম মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস হযরত মাওলানা ইয়াহইয়া মাহমুদ, খুলনার ডুমুরিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতি ফখরুল হাসান যশোরী, ঢাকা মারকাযুন নূর মাদ্রাসার মুহতামিম হযরত মুফতি রেজওয়ান রফিকী এবং যশোর জেলা ফতোয়া বোর্ডের সভাপতি ও হামিদপুর জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান।

মাহফিলে বক্তারা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করেন। এ সময় কোরআন ও হাদিসের নির্দেশনা অনুসরণ করে ব্যক্তিগত ও সামাজিক জীবন গড়ার পরামর্শ দেওয়া হয়।

ট্যাগস :

যশোর রেলস্টেশন মাদ্রাসায় ৭৬তম বার্ষিক ওয়াজ মাহফিল

আপডেট সময় : ০৮:২১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬