ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চৌগাছায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সাবিরা নাজমুল মুন্নি এমপি

আতিকুজ্জামান রিমু
  • আপডেট সময় : ১২:৫৪:০০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • / ১৯ বার পঠিত

শারদীয় দুর্গোৎসব ২০২৬ উপলক্ষে যশোরের চৌগাছা উপজেলার পৌর এলাকা ও বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, যশোর-১ ও যশোর-২ আসনের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি এমপি।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও উৎসবের আয়োজন ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব উদ্‌যাপনের গুরুত্ব তুলে ধরা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইউনুস আলী দফাদার, ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম সুমন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মীর আফরোজ মনা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক ইসলামুল হক চঞ্চল, সাবেক সহসম্পাদক ইঞ্জিনিয়ার নওয়াজীস ইসলাম রিয়েল, চৌগাছা উপজেলা যুবদলের সদস্যসচিব আরিফুল ইসলাম ওয়াসিম, চৌগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সাইফার, চৌগাছা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইমন হাসান রকি, চৌগাছা পৌর ছাত্রদলের আহ্বায়ক হাকিম রেজা, ছাত্রদল নেতা আলামিন ইসলাম তুহিন, বিএম সরোয়ার ও মেহেদী হাসান শয়নসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দুর্গোৎসবকে কেন্দ্র করে বিভিন্ন পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি দেখা যায়। এ ধরনের পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য জোরদারে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

ট্যাগস :

চৌগাছায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সাবিরা নাজমুল মুন্নি এমপি

আপডেট সময় : ১২:৫৪:০০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬