ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সনদ পেলেন ১৭ যুবক

রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন

রাঙামাটি সংবাদদাতা
  • আপডেট সময় : ০১:০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • / ১১ বার পঠিত

পার্বত্য চট্টগ্রামের যুবসমাজকে কারিগরি দক্ষতায় দক্ষ করে গড়ে তোলা এবং কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি সদর জোনের উদ্যোগে পরিচালিত ‘যানবাহন মেরামত প্রশিক্ষণ-২০২৬’ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) রাঙামাটি সদর জোনের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর পার্বত্য চট্টগ্রামে জনসাধারণের কল্যাণে পরিচালিত সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাঙামাটি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত, পিএসসি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

গত ১১ অক্টোবর শুরু হওয়া এ প্রশিক্ষণে মোট ১৭ জন যুবক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ চলাকালে তাঁদের সিএনজি ও মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশের পরিচিতি, সাধারণ যান্ত্রিক ত্রুটি শনাক্তকরণ এবং প্রাথমিক রক্ষণাবেক্ষণ বিষয়ে ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত কারিগরি দক্ষতা কাজে লাগিয়ে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। যানবাহন মেরামত খাতে কাজের সুযোগ সৃষ্টি, বেকারত্ব হ্রাস এবং তরুণদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তাঁরা আরও আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ পার্বত্য চট্টগ্রামের তরুণ প্রজন্মের কারিগরি দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক আর্থসামাজিক অগ্রগতিতে ইতিবাচক অবদান রাখবে।

ট্যাগস :

সনদ পেলেন ১৭ যুবক

রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন

আপডেট সময় : ০১:০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬