সড়ক দুর্ঘটনায় আহত বদীকে দেখতে গেলেন নুরুজ্জামান লিটন
- আপডেট সময় : ০২:৩৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / ২৮ বার পঠিত

যশোরের শার্শা উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদী সড়ক দুর্ঘটনায় আহত হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে আজ দুপুর ১টার দিকে তাঁর বাসভবনে ছুটে যান শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
এ সময় তিনি আহত বদিউজ্জামান বদীর সঙ্গে কথা বলেন, তাঁর চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁর শারীরিক অবস্থার বিস্তারিত জানেন।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, বেনাপোল পৌর মৎস্যজীবী দলের সভাপতি মফিজুর রহমান, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ও সদস্যসচিব ইশতিয়াক আহমেদ সুমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আহত নেতার পাশে দাঁড়িয়ে তাঁর খোঁজখবর নেওয়ার এ উদ্যোগ দলীয় নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
























