দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা
যশোর দর্পণ ডটকম’র বিশেষ প্রতিনিধি জি এম সাগর হোসেন অসুস্থ
- আপডেট সময় : ০৬:৪৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / ৭৪ বার পঠিত

জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ক্রাইম রিপোর্টার, সাংবাদিক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও খুলনা বিভাগীয় চেয়ারম্যান জি এম সাগর হোসেন গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক ও সংগঠন সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে তিনি হৃদরোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে চিকিৎসকরা তাঁকে পূর্ণ বিশ্রামে থাকার পাশাপাশি উন্নত চিকিৎসা গ্রহণের পরামর্শ দিয়েছেন।
তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। সাংবাদিক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় ও খুলনা বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন।
জি এম সাগর হোসেনের পরিবার ও সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে তাঁর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় সহকর্মী, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী এবং দেশবাসীর কাছে পবিত্র দোয়া ও প্রার্থনা চাওয়া হয়েছে।
























