ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শার্শায় আপন দাদার বিরুদ্ধে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ Logo ঐক্য, সম্প্রীতি ও উন্নয়ন সবার আগে রামনগর ইউনিয়ন: রাজু আহমেদ Logo মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন দাবি Logo ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ Logo অভয়নগরে জামায়েত ইসলামীর লং মার্চের প্রস্তুতি সভা Logo যশোর সীমান্তে ৪ লাখ টাকার মদ ও চোরাচালানি পণ্য জব্দ Logo যশোরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ Logo ডেঙ্গু আক্রান্ত কৃষকদল সভাপতি আমিরুলের পাশে যুবদল-ছাত্রদল নেতৃবৃন্দ Logo কালীগঞ্জে সাধারণ মানুষের চলাচলের পথ অবরুদ্ধ করার অভিযোগ Logo কেশবপুরে জামাইয়ের বিরুদ্ধে শ্বশুর-শাশুড়িকে মারধরের অভিযোগ

ত্রিদেশীয় সিরিজ থেকে বাংলাদেশের বিদায়

ক্রীড়া ডেক্স
  • আপডেট সময় : ০১:২৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / ৩৬ বার পঠিত

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলার আশা আগেই শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের। এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরে হতাশার মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ করল তাওহীদ হৃদয়ের দল। বাংলাদেশের দেওয়া ১৬১ রানের লক্ষ্য ৩৫.৩ ওভারেই পেরিয়ে যায় আফগানিস্তান। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রহমত শাহ। তাঁর অপরাজিত ৬৭ রানের ইনিংসে ভর করে ফাইনালে জায়গা নিশ্চিত করে আফগানরা।

ফাইনালে উঠতে হলে আফগানিস্তানকে ১১৯ রানের মধ্যে আটকে রাখতে হতো বাংলাদেশকে। কিন্তু বোলাররা সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হন। আফগানিস্তান ১১৯ রান পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে যায় বাংলাদেশের। এরপর ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টাও সফল হয়নি।

এর আগে ব্যাটিংয়ে ধস নামায় বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন পারভেজ হোসেন ইমন। তবে অন্য ব্যাটারদের ব্যর্থতায় ১৬০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। আফগানিস্তানের হয়ে চার উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামান রশিদ খান।

১৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই উইকেট হারায় আফগানিস্তান। তবে এরপর আর বড় কোনো বিপদে পড়তে হয়নি তাদের। রহমত শাহর দায়িত্বশীল ব্যাটিংয়ে সহজ হয়ে আসে জয়ের পথ। শেষ পর্যন্ত ৬৭ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।

এই জয়ের মধ্য দিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জায়গা করে নিয়েছে আফগানিস্তান। আগামী ২৩ অক্টোবর শিরোপা নির্ধারণী ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে তারা। অন্যদিকে, ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই প্রত্যাশা পূরণে ব্যর্থ বাংলাদেশকে টুর্নামেন্ট শেষ করতে হলো হতাশা নিয়ে।

ট্যাগস :

ত্রিদেশীয় সিরিজ থেকে বাংলাদেশের বিদায়

আপডেট সময় : ০১:২৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬