অসুস্থ সাংবাদিক শাহিনের পাশে নুরুজ্জামান লিটন
- আপডেট সময় : ০৫:৫৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / ২২ বার পঠিত

এটিএন বাংলার সাংবাদিক ও শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি আহাম্মদ শাহিন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে হাসপাতালে ছুটে যান শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
হাসপাতালে পৌঁছে নুরুজ্জামান লিটন অসুস্থ সাংবাদিক শাহিনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলে তাঁর চিকিৎসার অগ্রগতি ও বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান।
পাশাপাশি তিনি শাহিনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের আশ্বস্ত করেন। কঠিন এই সময়ে পরিবারের পাশে থাকার মানসিকতা প্রকাশ করে তিনি শাহিনের দ্রুত সুস্থতা কামনা করেন।
একজন সহকর্মী ও রাজনৈতিক সহযোদ্ধার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যাওয়া এবং পরিবারের সদস্যদের খোঁজ নেওয়ার এ উদ্যোগকে সহমর্মিতার দৃষ্টান্ত হিসেবে দেখছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
সাংবাদিক আহাম্মদ শাহিনের দ্রুত সুস্থতা কামনায় পরিবারের সদস্য, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সবার কাছে দোয়া চেয়েছেন।

























